দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাসা থেকে ডেকে নেওয়ার প্রায় আধা ঘণ্টার মধ্যে জাকারিয়াকে ছুরিকাঘাত করা হয়।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন বলে জানান স্বজন মোহাম্মদ আজিম। জাকারিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
মাছুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় কয়েকজন তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যে আই